বিশেষ প্রতিনিধি ঃ
আলমডাঙ্গা থানা পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত কদিন ধরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের নেশার দ্রব্য। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-উপজেলার বকসিপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৩), গ্রেপ্তারকৃত বিপ্লব মাদক মামলার আসামী,
জামজামি উত্তরপাড়ার মতিয়ার রহমানের ছেেলে রাজিব (৩২)। রাজিব মাদক মামলার আসামী, জিআর মামলার আসামী নাগদাহ বাজার পাড়ার সাইফুল ইসলামের ছেলে মো: রনি(২৬), জিআর মামলার আসামী কেশবপুর গ্রামের রহিম বক্সের ছেলে মুনা কামাল (৫৫), গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী ডম্বলপুর ক্যানেলপাড়ার তারিক আলীর স্ত্রী রেশমা খাতুন (৩০), গ্রেপ্তারী পরোয়নাভুক্ত আসামী নতিডাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে রেজাউল (৩৭), গ্রেপ্তারী ভুক্ত আসামী নতিডাঙ্গা গ্রামের আশাদুলের স্ত্রী মুসলিমা খাতুন (৩৮)। গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত আসামী যাদবপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ফারদী (১৯)।
পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। এ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে গত কয়েকদিন ধরে থানা এলাকায় পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন গ্রাম থেকে পুলিশ উপোরল্লিত ৮ আসামীকে গ্রেপ্তার করে।
পুলিশের এই অব্যাহত অভিযানে জনমনে মধ্যে স্বন্তি ফিরে আসছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com