স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর- ডিএনসি সদস্যরা দর্শনা এলাকার শ্যামপুর ও মদনা গ্রামের দুটি স্পট থেকে মাদকদ্রব্য গাঁজা ও তাঁড়িসহ ওয়াহাব (২৪) ও মজিদ (৪০) কে আটক করেন।অতঃপর,মোবাইল কোর্টের মুখোমুখীর মাধ্যমে জেল জরিমানা করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দর্শনা শ্যামপুর গ্রামের স্কুল পাড়া থেকে ২১ মে'২৬ সকাল ৯ টার দিকে উপ পরিদর্শক রকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই গ্রামের ইসমাইলের ছেলে ওয়াহাব (২৪) কে মাদকসহ আটক করেন।
এছাড়া, মদনা গ্রামের মসজিদ পাড়ায় একই দিন সকাল ১০ টার দিকে ডিএনসি র উপ পরিদর্শক বদরুল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে ওই গ্রামের সেকেন্দারের ছেলে মজিদ হোসেন(৪০)কে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ওয়াহাব (২৪) ও মজিদ হোসেন(৪০) মোবাইল কোর্টের মুখোমুখী করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহিন আলম।তিনি আঃ ওয়াহাব(২৪)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মেতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এছাড়া,মজিদ হোসেন (৪০)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মারকের ৩২ (ক) ধারা মেতাবেক ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com