‘‘চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্য সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ মে ২০২৬, রবিবার সকাল নয়টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেড থেকে ভার্চুয়ালি যুক্ত হয় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা'র বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৬ খ্রিঃ উপলক্ষে পুলিশ লাইন্সে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল- ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস); জনাব মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com