মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাট।
বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদুল ইসলাম (৪৩) নামে এক দোকানিকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত মূল আসামি বায়েজিদ ইজ্জাদার কে পুলিশ আটক করেছে।
নিহত মুজাহিদুল উপজেলা হিজলা গ্রামের সরোজানের ছেলে। হত্যাকান্ড ঘিরে এলাকায় টানটান উওেজনা বিরাজ করছে।
নিহতের ভাইপো শহিদুল জানান' বৃহস্পতিবার (৭মে) সকাল ৭টায় উপজেলার হিজলা গ্রামের মুদি দোকানি মুজাহিদের সঙ্গে প্রতিবেশী বাদশা ইজ্জাদারের ছেলে বায়েজিদের জুস কেনা নিয়ে তর্ক বির্তক হয়।এতে বায়েজিদ উওেজিত হয়ে ধারালো ধান কাটা কাস্তে দিয়ে দোকানি মুজাহিদুলকে গলা কেটে হত্যা করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান' ঘটনায় সংশ্লিষ্ট মূল অভিযুক্ত আসামি বায়েজিদ কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com