ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
কুলিয়ারচরে ৮ম শ্রেনীর ছাত্রীর সাথে ৬ মাসের প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক ছয়সূতী ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে মাহিন আহাম্মের (১৮)।
অভিযোগ সুত্রে জানা যায়, মাহিন আহাম্মেদ ৮ম শ্রেনীর এক ছাত্রীর সাথে ছয় মাস আগে থেকে প্রেমের সম্পর্ক তৈরি করে।শেষে ৫ মে ভোর রাত সারে তিনটা বাজে কথা বলার জন্য জানালার কাছে এসে প্রেমিকাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করলে প্রেমিকার চিৎকারে তার মা ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করেন।এ সময় স্থানীয়রা আটক করেন মাহিনকে।আকটকৃত মাহিন তার প্রেমিকাকে বিবাহের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন সকালে এ ঘটনা জানিয়ে প্রমিকার মা বিবাহের প্রস্তাব নিয়ে মাহিনের মা"য়ের কাছে গেলে মাহিনের মা প্রেমিকার মাকে অকথ্য গালিগালাজ ও মেয়ের ক্ষতি করবে বলে হুমকি প্রদান করেন।এ বিষয়ে ৬ মে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে সাথে সাথেই আমার পুলিশ ফোর্স পাঠিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com