চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করেছে।সরকারের ঘোষিত মাদক বিরোধী " জিরো ট্রলারেন্স" নীতিকে সামনে নিয়ে এ অভিযান পরিচালনা করছেন।
জানা যায়,চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ৮ টার দিকে গাজাসহ ২ জন মাদক গাজা ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতরা হলেন- পৌর এলাকার ফার্মপাড়ার মৃত হাবিল শেখের ছেলে বাবুল শেখ (৪৫) ও রেল পাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে লিমন (৩৫) কে ১ পুরিয়া গাজা সহ গ্রেফতার করে। রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। এ সময় বাবুল কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করে। এছাড়া লিমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ১ শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।
তবে, সাধারণ জনগন বলছেন,মাদকের যারা ডিলার।তাদেরকে আগে আটক করতে হবে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com