চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জেলা সদর থানাধীন সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ, মাদক কারবারীদের আতঙ্ক এসআই শরীফুল ইসলাম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবিকে গ্রেফতার করেছেন ২৭ এপ্রিল। ।একেরপরএক মাদক কারবারী ও মাদকসেবীদের সফলভাবে আটক অভিযানে এলাকায় মাদক কারবারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।সাজাপ্রাপ্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি গ্রামের সামছুল হকের ছেলে মামুন(২৫), একই এলাকার আবু মুসার ছেলে লাল্টু(৪০) এবং নবীননগর গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের ছেলে এনামুল হক(৪৪)।জানাগেছে, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল সোমবার রাত ৯টার দিকে সরোজগঞ্জ এলাকায় অভিযান চালান। অভিযানকালে আটক করা হয় মামুন, লাল্টু ও এনামুলকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ পুরিয়া গাঁজা। পরে সেখানেই জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃত মামুনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, লাল্টুকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ অর্থদন্ড এবং এনামুল হককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ৩ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।২৭ এপ্রিল আটককৃত মাদক সেবিদের মোবাইল কোর্টের মাধ্যমে মামুন(২৫),পিতা শামসুল হক, সাংকিরণগাছি,থানা ও জেলা চুয়াডাঙ্গাকে ০৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা। লালটু (৪০),পিতা আবু মুসা, সাং-কিরণগাছি,থানা ও জেলা চুয়াডাঙ্গাকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা।
৩।মোঃ এনামুল হক (৪৪),পিতা মৃত ইউসুফ আলী, সাং- নবীনগর থানা ও জেলা চুয়াডাঙ্গাকে ১৫দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়।
মাদক বিরোধী অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com