ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক। দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক। সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড়। ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংবাদ সম্মেলনে গৃহবধূর অভিযোগ প্রতিপক্ষরা ৭বছর ধরে নির্যাতন করে আসছে, এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সৌদিতে প্রবাসীদের বিনাকারণে গ্রেফতার চুপ বাংলাদেশী দূতাবাস উদ্বেগ প্রকাশ “দেশ বন্ধু রেমিট্যান্স যুদ্ধা সংসদ”। চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্হান ঘোষণ। দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক-আইন শৃঙ্খলার অবনতি। শ্যালিকা ধর্ষণের মামলার ২৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি লম্পট ডাক্তার রাফসান, সাংবাদিকদের ক্ষোভ আলমডাঙ্গা ইছেরদাড়ী খাল খনন কাজের উদ্ভোধন অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি বলেন-“খাল খনন কাজে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

Sapla News
  • আপডেট সময় : ০৫:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
আজ সোমবার সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। সংকেত অমান্য করে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। আটক আলমগীর খান (৫৫) দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হবে। জব্দকৃত স্বর্ণের বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

আপডেট সময় : ০৫:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬