ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংবাদ সম্মেলনে গৃহবধূর অভিযোগ প্রতিপক্ষরা ৭বছর ধরে নির্যাতন করে আসছে, এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সৌদিতে প্রবাসীদের বিনাকারণে গ্রেফতার চুপ বাংলাদেশী দূতাবাস উদ্বেগ প্রকাশ “দেশ বন্ধু রেমিট্যান্স যুদ্ধা সংসদ”। চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্হান ঘোষণ। দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক-আইন শৃঙ্খলার অবনতি। শ্যালিকা ধর্ষণের মামলার ২৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি লম্পট ডাক্তার রাফসান, সাংবাদিকদের ক্ষোভ আলমডাঙ্গা ইছেরদাড়ী খাল খনন কাজের উদ্ভোধন অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি বলেন-“খাল খনন কাজে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই চুয়াডাঙ্গায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তিন যুবকের জেল-জরিমানা দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় ৪ জনকে জেল জরিমানা।।

ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা

Sapla News
  • আপডেট সময় : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে পাহাড়ের চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ‘ফুল বিঝু’। রোববার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে যান চেঙ্গী ও মাইনী নদীর তীরে।

নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়েই শুরু হয় ফুল বিঝুর মূল আনুষ্ঠানিকতা। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আচারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হয়। ফুল ভাসিয়ে অংশগ্রহণকারীরা কামনা করেন শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল।

চেঙ্গী নদীতে ফুল ভাসাতে এসে অনুষ্কা চাকমা বলেন, “আজ ফুল ভাসানোর মাধ্যমে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করেছি।”
মনিষা চাকমা বলেন, “ফুল বিঝু আমাদের প্রাণের উৎসব। এই দিনে সবাই মিলে নদীতে ফুল ভাসানো আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”

সুভ্রত চাকমা বলেন, “বছরের এই সময়টাতে আমরা সব ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি। ফুল বিঝু আমাদের মিলনমেলা।”

সুমিত্রা চাকমা বলেন, “নতুন বছরের আগমনী বার্তা নিয়ে আসে ফুল বিঝু। প্রকৃতি আর মানুষের এই মিলন আমাদের জন্য এক বিশেষ অনুভূতি।”

উল্লেখ্য, ফুল বিঝুর ধারাবাহিকতায় আগামীকাল উদযাপিত হবে মূল বিঝু। পাশাপাশি ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’ এবং মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ উৎসব। এসব উৎসবকে ঘিরে গত এক সপ্তাহ ধরে পাহাড়জুড়ে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন, যা পার্বত্য অঞ্চলে উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা

আপডেট সময় : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬