ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই চুয়াডাঙ্গায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তিন যুবকের জেল-জরিমানা দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় ৪ জনকে জেল জরিমানা।। দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণীয় বিদ্যাপীঠের এসএসসি পরিক্ষার্থীদর বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় কালবৈশেখী ঝড়ের তান্ডবে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি।।মৃত-১ চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ডের মাধ্যমে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু: ভোগান্তি লাঘবে কঠোর নজরদারি। ঝিনাইদহের পল্লীতে চার বছরের কন্যা শিশু হাবিবাকে ধর্ষণের চেষ্টার রহস্যের জট খুলতে শুরু করেছে।। নিজ সন্তানকে ফিরে পেতে চায় চুয়াডাঙ্গার বড়শলুয়ার শাহিন।(পর্ব-২) জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার কালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশী উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তিন যুবকের জেল-জরিমানা

Sapla News
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ চলাকালে কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ মারামারি করে।পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকেও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইওয়ে ফিলিং স্টেশনে তেল কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের ভোগান্তি ও বিশৃঙ্খলা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ অন্যান্য কর্মকর্তারা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তিন যুবকের জেল-জরিমানা

আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬