দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় ৪ জনকে জেল জরিমানা।।
- আপডেট সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলা প্রশাসন জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন।আজ বৃহষ্পতিবার দুপুর থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ র সহযোগিতায় হাউলি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিন আলম।
এসময় ৪ জনকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮” এ যথাক্রমে ২ বছর, ১ বছর, ৬ মাস, ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তথ্য বিবরণীতে জানা যায়,হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের কুমারীদহের আব্দুল মোমিনের ছেলে মাহফুজ (২২)কে মাদকদ্রব্য আইনের ২০১৮ সালের ৩৬(৫) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা ধার্য করা হয়। মাহফুজকে দুতপাতিলা থেকে আটক করা হয়। মামলা নং ৫০/২০২৬.
জয়রামপুর মালিথাপাড়ার সামউদ্দীনের ছেলে রবিউল ইসলাম(৪৫)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬-র ক্রমিক ২১ ধারায় ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা ধার্য করা হয়। মামলা নং ৪৭/২০২৬.
দর্শনা দোস্ত গ্রামের রজব আলীর ছেলে রনি মিয়া (২২)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(৫) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা ধার্য করা হয়। রনি মিয়া দুতপাতিলা গ্রাম থেকে আটক করা হয়। মামলা নং ৪৯/২০২৬.
দামুড়হুদা দশমীপাড়ার আমিন মন্ডলের ছেলে আবুল কালাম আজাদ (৪৫)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(৫)ধারা অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ জরিমানা ধার্য করা হয়।আবুল কালাম আজাদকে জয়রামপুর মালিথা পাড়া থেকে আটক করা হয়। যার মামলা নং ৪৮/২০২৬.
অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার।


















