ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় কালবৈশেখী ঝড়ের তান্ডবে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি।।মৃত-১ চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ডের মাধ্যমে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু: ভোগান্তি লাঘবে কঠোর নজরদারি। ঝিনাইদহের পল্লীতে চার বছরের কন্যা শিশু হাবিবাকে ধর্ষণের চেষ্টার রহস্যের জট খুলতে শুরু করেছে।। নিজ সন্তানকে ফিরে পেতে চায় চুয়াডাঙ্গার বড়শলুয়ার শাহিন।(পর্ব-২) জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার কালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশী উদ্ধার করেছে পুলিশ। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারবো জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিলেন ডিসি লুৎফুন নাহার। দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত: বাজারের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা দামুড়হুদার কলাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ। ঝিনাইদহে চার বছরের শি’শু কন্যাকে ধ’র্ষ’ণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ দুই যুবকের বি’রুদ্ধে- চলছে তোলপাড়।(পর্ব-১)

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Sapla News
  • আপডেট সময় : ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ​চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। টানা তিন ঘণ্টার এই সফল অভিযানে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সাথে জড়িত ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন:
১. মোঃ মান্নান (৪৫), পিতা: মৃত গোলাম মোস্তফা, সাং- জিনতলা পাড়া।
২. মোঃ বাবু (৩৬), পিতা: মোঃ সেকেন্দার আলী, সাং- তালতলা পূর্ব পাড়া।
৩. মোঃ রিপন মন্ডল (২০), পিতা: মোঃ বাবলু মন্ডল, সাং- ইসলামপাড়া।
আটককৃত প্রত্যেকের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানা এলাকায়।

অভিযানকালে আটককৃত মোঃ মান্নান ও মোঃ বাবুর কাছ থেকে অবৈধ এবং নেশাজাতীয় ৪ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া অপর আসামী মোঃ রিপন মন্ডলের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতারের পর আটককৃতদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ সাক্ষ্য-প্রমাণ ও আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দণ্ড প্রদান করেন।

​রায়ে মাদক ব্যবসায়ী মান্নান ও বাবুকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া গাঁজাসহ আটক রিপন মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামীকে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬