ঝিনাইদহে চার বছরের শি’শু কন্যাকে ধ’র্ষ’ণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ দুই যুবকের বি’রুদ্ধে- চলছে তোলপাড়।(পর্ব-১)
- আপডেট সময় : ০২:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে চার বছরের শি’শু কন্যাকে ধ’র্ষ’ণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ দুই যুবকের বি’রুদ্ধে- চলছে তোলপাড়।(পর্ব-১
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারুদহ গ্রামে চার বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শাখারুদহ গ্রামের শরিফুলের ছেলে রিফাত ও আউয়ালের ছেলে রয়েল ওই শিশুকে প্রায়ই খাবার দিয়ে প্রলোভন দেখাতো। গত ১ এপ্রিল দুপুরে শাখারুদহ প্রাইমারি স্কুলের পাশে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে যায় তারা। সেখানে নির্জন স্থানে দুই যুবক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দিলে সে অসুস্থ বোধ করে এবং বমি করতে থাকে।
পরদিন ২ এপ্রিল সকালে মা যখন শিশুটিকে গোসল করাতে যান, তখন সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। শিশুটি তার মা হালিমাকে জানায়, “আমাকে আঙ্কেলেরা ব্যথা দিয়েছে, আমার গায়ে হাত দিও না।” ভয়ে প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সে জানায় যে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপর মা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারকে জানান।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিশুর পিতা টিপু বাদী হয়ে অভিযুক্ত রিফাত ও রয়েলের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।














