চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রশাসনের দৃষ্টির আঁড়ালে হঠাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতা দেখা যাওয়ায় জেলা জুড়ে তোলপাড়। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পতাকা উত্তোলন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের হাতে ব্যানার দেখা যায় এবং তারা স্লোগান দিচ্ছিলেন। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ছিল।স্বাস্থ্য টিপস চুয়াডাঙ্গা
ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক স্বজলের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল। তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। এবং ইমদাদুল হক স্বজল জেলা আওয়ামীলীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা দিতে শোনা যায়।
স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই কার্যালয় ঘিরে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এমন প্রকাশ্য উপস্থিতি ও কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বলেও মনে করছেন অনেকে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততা রয়েছে, তাই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com