ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।।
- আপডেট সময় : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
জেলা সদরের ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠ চত্বরে ” মিলন সংঘ’ র আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
মিলন সংঘের সভাপতি আঃ হাই ‘ র সভাপতিত্বে ইফতার পার্টি অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ বিশ্বাস নূরু মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র বিদ্যাপিঠের শিক্ষার্থী, বতর্মান চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আওলিয়ার রহমান।
এছাড়া বক্তব্য রাখেন- শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিউল আলম সুজন,শরীফ উদ্দীন আহম্মেদ,সাইদুর রহমান,গোলাম হোসেন,সাংবাদিক এমএ আলাউদ্দিন,আকবর আলী মালিথা,সাবেক এটিও আকবর আলী প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন মিলন সংঘের সদস্য সচিব সাহাবুদ্দিন বিশ্বাস খোকন প্রমুখ।
ওই জাঁজমকপূর্ণ ইফতার পার্টিতে সঞ্চালনায় ছিলেন গোলাম মোস্তফা মাস্টার।ওই ইফতার পার্টিতে মিলন সংঘের উপদেষ্টা পর্ষদের সদস্য ও সকল সদস্যরা উপস্হিত ছিলেন।



















