কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।
- আপডেট সময় : ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চকরিয়া থানা পুলিশ। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—১. ইমতিয়াজুল কাদের রায়হান (২৮)২.নাছির উদ্দিন (৩৫)
৩. খুর্শিদা বেগম (৩৫)৪. ইসমত আরা (৩৮)
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়
১টি একনলা এলজি বন্দুক ১টি দুনলা এলজি বন্দুক ১০ রাউন্ড তাজা কার্তুজ
১টি হাইয়েস গাড়ি ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার) ২টি গ্রিল/তালা কাটার মেশিন ১টি লোহার পোড়াবাড়ি
১টি হাতুড়ি ১টি রাম দা ১টি কাঠের বাটযুক্ত চাকু
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



















