ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঁথিয়ায় আগুণে পুড়ে কৃষকের গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত – সর্বশান্ত কৃষক উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার দামুড়হুদা গোপালপুর মাঠে স্বামী পরিত্যক্তা জোবেদা কে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি পদে নির্বাচিত আসাদুজ্জামান রাসেল। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ। চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। চুয়াডাঙ্গা জেলায় যেভাবে জ্বালানী তেল সংকট সৃষ্টি করা হচ্ছে।।প্রশাসন বিষয়টি নিয়ে কি ভাবছেন? চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ হিমালয় অটো ব্রিক্স-এ দেদারসে পোড়ানো হচ্ছে কয়লার পরিবর্তে কাঠের গুড়ো দেখার কেউ নেই। চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর রহমান।

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

Sapla News
  • আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধ
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩৮ কাট বা মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬