ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঁথিয়ায় আগুণে পুড়ে কৃষকের গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত – সর্বশান্ত কৃষক উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার দামুড়হুদা গোপালপুর মাঠে স্বামী পরিত্যক্তা জোবেদা কে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি পদে নির্বাচিত আসাদুজ্জামান রাসেল। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ। চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। চুয়াডাঙ্গা জেলায় যেভাবে জ্বালানী তেল সংকট সৃষ্টি করা হচ্ছে।।প্রশাসন বিষয়টি নিয়ে কি ভাবছেন? চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ হিমালয় অটো ব্রিক্স-এ দেদারসে পোড়ানো হচ্ছে কয়লার পরিবর্তে কাঠের গুড়ো দেখার কেউ নেই। চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর রহমান।

ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি পদে নির্বাচিত আসাদুজ্জামান রাসেল।

Sapla News
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান মো. আসাদুজ্জামান (রাসেল) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে গোদাগাড়ীসহ রাজশাহী জেলার বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে রাজশাহী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মো. আসাদুজ্জামান (রাসেল) সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রাসেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন পরিচিত ছাত্রনেতা। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের আন্দোলনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মাঝে তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং সাহসী ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। রাজশাহী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় আসাদুজ্জামান রাসেল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। রাজশাহী জেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে এবং একটি বৈষম্যহীন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।”

এদিকে, আসাদুজ্জামান রাসেল রাজশাহী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন। অনেকে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে রাজশাহী জেলা ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি পদে নির্বাচিত আসাদুজ্জামান রাসেল।

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬