ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। ডিমলায় ফলের দাম, সাধারণ ক্রেতার নাগালের বাইরে। গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার। হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার। ঝালকাঠিতে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে অটোচালক গুরুতর আহত। জীবননগরে সড়ক দূর্ঘটনায় আরিফুল নামে এক মটর সাইকেল চালক নিহত। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা। মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.)

গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার।

Sapla News
  • আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা:-
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি- জমা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় ২ জন আসামিকে ঢাকার নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ (৯ মার্চ) সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ার এলাকার একাব্বর আলীর(৭০) সাথে দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ধরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে।

একাব্বর আলী এতে বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো সহ বাক বিতন্ডা হয় । পরে বাড়ির সামনে তাকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একাব্বর আলীকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নুর আলম মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১১ রংপুরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিকেলে নারায়নগঞ্জের জেলার ফতুল্লা থানাধীন চানমারি নতুন রাস্তা এলাকায় হত্যা মামলার পলাতক আসামি মোঃ নুরু মিয়া (৩৮) ও

অপরদিকে রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে হত্যা মামলার অপর পলাতক আসামি মোঃ মোজাম্মেল (৪৮) কে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া মধ্যে বেলকা গ্রামের মধ্য ঝাঁকুয়াপাড়ার মৃত আজি জুয়াড়ু ছেলে অপর দিকে মোঃ মোজাম্মেল একই গ্রামের -মোঃ আব্দুর রহিম হাজীর ছেলে।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার।

আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬