ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগরে সড়ক দূর্ঘটনায় আরিফুল নামে এক মটর সাইকেল চালক নিহত। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা। মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.) টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা। জ্বালানী তেলের অভাব নেই।।উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।।৯ ফেব্রুয়ারি আরো ২ টি ভেসেল আসছে। খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার.। চুয়াডাঙ্গায় চলতি অর্থ বছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকার ২০৮.০৬ মেঃটন খাদ্যশস্য বরাদ্দ দেয়।

জীবননগরে সড়ক দূর্ঘটনায় আরিফুল নামে এক মটর সাইকেল চালক নিহত।

Sapla News
  • আপডেট সময় : ০৪:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তারই দুই বন্ধু একই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফারুক ও আশাদুল ইসলামের ছেলে সোহেল। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সন্তোষপুরে বন্ধুদের সাথে ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরিফুলসহ ৩ জন। পথিমধ্যে শিয়ালমারী পশুহাট এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কেরুর একটি ট্রাক্টরকে (চুয়াডাঙ্গা-ই-০৬-০০১৫) ওভারটেক করতে গেলে সামনে থেকে অপর একটি গাড়ি আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। এসময় আরিফুলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আরিফুল ইসলাম সৌদি আরবে থাকতেন। বিদেশ থেকে আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে সড়ক দূর্ঘটনায় আরিফুল নামে এক মটর সাইকেল চালক নিহত।

আপডেট সময় : ০৪:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬