মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক নুরুল ইসলাম ক্ষয়কালি (৫৫) আটক করে পুলিশ। আটককৃত নুরুল ইসলাম ক্ষয়কালী (৫৫) সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের হাড়ীপুকুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। জানা যায়, গত এক বছর ধরে বিভিন্ন সময় অভিযুক্ত ক্ষয়কলি স্বামী পরিত্যক্তা নারীর বাড়ীতে যাতায়াত করতো। সে সময় ঐ নারীকে কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হলে ভয়ভীতি দেখাতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ঐ নারীকে। গত ৪/৩/২৬ তারিখে ভুক্তভোগী নারীর বাড়ীতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময়। ভুক্তভোগী নারীর ভাবি বিষয়টি দেখে ফেললে জানাজানি হয়। স্থানীয় মাতব্বররা বিষয়টি মিমাংসার জন্য ভুক্তভোগী নারীর পরিবারকে চাপ দেন। পরে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে ধর্ষক নুরুল ইসলাম ক্ষয়কলিকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনার পর ওই নারী বিষয়টি পরিবারকে জানান। শুক্রবার নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত নুরুল ইসলাম ক্ষয়কলি নামে একজনকে দ্রুত সময়ের মধ্যে আটক করে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com