মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আবারও গ্রাহকের অনিচ্ছায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।
ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, ইতোমধ্যে যেসব প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে সেগুলোতে প্রায়ই ভুতুড়ে বিলসহ নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
গ্রাহকদের দাবি, পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ও বাস্তব পরিস্থিতি যাচাই না করেই Northern Electricity Supply Company PLC (NESCO) প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে তারা মনে করেন।
স্থানীয় অনেক গ্রাহক জানান, প্রিপেইড মিটারের সুবিধা সম্পর্কে কর্তৃপক্ষ যেভাবে প্রচার করছে, বাস্তবে গ্রাহকরা সেই সুবিধা পাচ্ছেন না। বরং অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বিল ও প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে গ্রাহকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম ও এর কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও গভীর তদন্ত প্রয়োজন। তাদের মতে, বিষয়টি শুধু পলাশবাড়ীর মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও একই ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে।
এ কারণে জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তব পরিস্থিতি যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com