ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
বাগেরহাটের মোংলা বন্দরের পৌর শহরের প্রধান বাজারে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় সাত দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। অভিযানে দেখা যায়, কয়েকটি ফলের দোকানে কৃষি বিপণন লাইসেন্স ও মূল্য তালিকা নেই। এ কারণে ছয় ফল ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় এক মাছের আড়ৎদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। নওসীনা আরিফ বলেন, রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়-এমন প্রবণতা রোধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com