মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।রবিবার ১ মার্চ ২০২৬ দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় নবাগত প্রশাসককে।দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার নাগরিকদের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য। সিটি কর্পোরেশনের সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তিনি কাজ করবেন বলে জানান।
তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন এবং নগরবাসীকে সার্বক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদাবাজিমুক্ত নগর গড়তে উদ্যোগ নেওয়া হবে।একই সঙ্গে সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার অঙ্গীকারও করেন নতুন প্রশাসক। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে- খুলনা জেলা ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি"র শফিকুল ইসলাম ও কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com