হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি আব্দুর রহমান বদি।
- আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি হত্যা চেষ্টার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দায়ের করা জামিন আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭। সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি হত্যা চেষ্টার মামলায় তাকে আটক করা হয়েছিল।
উল্লেখ্য, আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে সংসদ সদস্য পদে মনোনয়ন পান তার স্ত্রী শাহীন আক্তার। তিনি পরপর দুই দফা ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।




















