শান্তিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ফেব্রুয়ারি) সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিঠু। তিনি বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। আমরা চাই মানবিক মূল্যবোধে উজ্জীবিত একটি সুন্দর সমাজ গড়ে উঠুক।”
সংগঠনের উপদেষ্টা আবু সালেহ জায়গীরদার বলেন, “এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
সাধারণ সম্পাদক শামীম জায়গীর বলেন, “সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে। রমজান উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সদস্য অনিক হাসান, রনিক হাসান, রামীম, সৈয়দ মুবিন, লায়েছ, হুমায়ূন মিয়াসহ আরও অনেকেই।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com