ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন ‎রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। বরেন্দ্রর শুষ্ক মাটিতে সুবাস ছড়াচ্ছে জিরা, গোদাগাড়ীতে কৃষকদের নতুন স্বপ্ন। গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি মুজিবুর রহমান। টেকনাফে নাফ নদীতে অভিযান: ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক। কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ। ‎সুন্দরবনে দস্যু নির্মূলে  কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান শুরু। কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার,ফিরছে জনগণের আস্থা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা। রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

টেকনাফে নাফ নদীতে অভিযান: ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক।

Sapla News
  • আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ভোর ৫টার দিকে জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ডের একটি দল অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি নুরুস সাফা (৪৭), তিনি মিয়ানমারের মংডুর নাপিতের ডেইল এলাকার মৃত বাছা মিয়ার ছেলে। বোটের চালক ও মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নাফ নদী ও সমুদ্রসীমান্ত ব্যবহার করে মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে মাদক পাচারকারীদের অপতৎপরতা রুখতে টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। দেশের স্বার্থে ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেকনাফে নাফ নদীতে অভিযান: ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক।

আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬