ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন ‎রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। বরেন্দ্রর শুষ্ক মাটিতে সুবাস ছড়াচ্ছে জিরা, গোদাগাড়ীতে কৃষকদের নতুন স্বপ্ন। গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি মুজিবুর রহমান। টেকনাফে নাফ নদীতে অভিযান: ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক। কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ। ‎সুন্দরবনে দস্যু নির্মূলে  কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান শুরু। কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার,ফিরছে জনগণের আস্থা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা। রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।

Sapla News
  • আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- শহিদুল ইসলাম পল্লব।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছদ্মবেশে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিঞাপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে গোলাম আজম। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনে আদালত গোলাম আজমকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই মসিউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান চালায়। পরে শাহাবাজপুর ইউনিয়নের একটি মাঠ থেকে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গোলাম আজম সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিল। পুলিশের কৌশলী অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার নম্বর ১১। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।

আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬