ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়ারেন্ট সহ মারামারির ছয় আসামি গ্রেফতার করলো থানা পুলিশ।
২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উছমানপুর ইউনিয়নের ভরাডুল গ্রামের মারামারি মামলার আসামি মুর্শিদ মিয়ার ছেলে মো:নাদিম(৩৮) ও তার স্ত্রী হেপী আক্তার, রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের আব্দুল কাদির'এর ছেলে মো:জয়নাল মিয়া(৬৫), চর কামালপুরের গিয়াস উদ্দিনের ছেলে মো:মোখলেছ( ৩০)ও মাজলিশ (৩৫) এবং ধুপাকালির ওয়ারেন্টের আসামি মুছা মিয়ার ছেলে সুমন মিয়া(৩০)কে গ্রেফতার করেন থানা পুলিশ।
জানা যায়, এর আগে দুই দিনে বিভিন্ন মামলার আরো ১০ আসামিকে আটক করা হয়।
বেশ কিছু দিন ধরে কুলিয়ারচরে আইন শৃঙ্খলার কার্যকরী কোন ভুমিকা না থাকায় অপরাধের মাত্রা বেড়েই চলছিল।থানার পুলিশ পরিদর্শকের নেতৃত্বে মাত্র ৩ দিনে পাচারকারি, বালৎকার, ছিনতাই কারি, ডাকাত ও মারামরি সহ ১৬ জন আসামি আটক হওয়ায় স্থানীয়দের মাঝে আস্থা ফিরে এসেছে।ধারনা করা হচ্ছে পুলিশের এই কার্যকরী ভূমিকা অব্যাহত থাকলে অপরাধের মাত্রা কমে আসবে।
সহকারি পুলিশ সুপার মোহাম্মাদ ফয়জুল ইসলাম জানান,সেবা নিশ্চিত করার ব্রত নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যা আপনারা প্রত্যক্ষ করছেন। কাজের এ ধারা অবশ্যই অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com