ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই চুয়াডাঙ্গায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তিন যুবকের জেল-জরিমানা দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় ৪ জনকে জেল জরিমানা।। দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণীয় বিদ্যাপীঠের এসএসসি পরিক্ষার্থীদর বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় কালবৈশেখী ঝড়ের তান্ডবে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি।।মৃত-১ চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ডের মাধ্যমে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু: ভোগান্তি লাঘবে কঠোর নজরদারি। ঝিনাইদহের পল্লীতে চার বছরের কন্যা শিশু হাবিবাকে ধর্ষণের চেষ্টার রহস্যের জট খুলতে শুরু করেছে।। নিজ সন্তানকে ফিরে পেতে চায় চুয়াডাঙ্গার বড়শলুয়ার শাহিন।(পর্ব-২) জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার কালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশী উদ্ধার করেছে পুলিশ।

বিএনপির সাবেক সভাপতি ফিরলেন প্রশাসনে-খুলনা বাসীর অভিনন্দন!।

Sapla News
  • আপডেট সময় : ০১:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু -বিএনপির সাবেক সভাপতি, নতুন সরকারের আমলে ফিরে এলেন প্রশাসনের মঞ্চে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত রবিবার(২২ ফেব্রুয়ারি) দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়-যার মধ্যে খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।এই নিয়োগ কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অথবা করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত। নজরুল ইসলাম মঞ্জু বিএনপির একজন সিনিয়র নেতা।তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনা মহানগর বিএনপির সভাপতি ছিলেন এবং ১৯৭৯ সালে ছাত্রদল কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০২১ সালে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে পরাজিত হওয়ার পর, এখন প্রশাসক হিসেবে ফিরে এসেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নজরুল ইসলাম মঞ্জু সিটি করপোরেশনের মেয়রের সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী নিয়োগ পেয়েছেন।এই নিয়োগটি নতুন সরকারের আমলে স্থানীয় পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নজরুল ইসলাম মঞ্জুর রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগ নতুন সরকারের জন্য স্থানীয় পর্যায়ে জনসমর্থন বাড়াতে সাহায্য করতে পারে।অপরদিকে -খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে অভিনন্দন জানিয়েছেন-খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিএনপি-সংশ্লিষ্ট -সমাজসেবক ডা. প্রদীপ দেবনাথ।ডা. প্রদীপ দেবনাথ বলেন, নজরুল ইসলাম মঞ্জু খুলনার একজন প্রথিতযশা নেতা। তার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ শহরের উন্নয়নে নতুন আশা জাগিয়েছে। বিশেষ করে শিশু হাসপাতালের সেবা ও অবকাঠামো উন্নয়নে তার দিকনির্দেশনা আমরা আশা করছি।এছাড়াও অভিনন্দন জানিয়েছেন – খুলনা জেলা জজ কোর্ট -এর আইনজীবী- এড. সাইফুল ইসলাম, খুলনা জেলা জজ কোর্ট এড. বিশ্বজিৎ তরফদার, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিসাইল বিশ্বাস ও তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, তেরখাদা উপজেলা বিএনপি সাবেক সদস্য এসকেন শেখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সাবেক সভাপতি ফিরলেন প্রশাসনে-খুলনা বাসীর অভিনন্দন!।

আপডেট সময় : ০১:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬