চুয়াডাঙ্গা জেলা শহরের দুই প্রান্তে দুটি বেকারীকে অনিয়মের কারণে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অফিস।
- আপডেট সময় : ১১:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
রোববারের অভিযানে বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারী পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে দৌলৎ দিয়াড়ের সাইদুর রহমান’র বেকারী মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ১ লক্ষ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে মো: সাইদুল ইসলাম এর প্রতিষ্ঠান অন্যানা ফুড প্রোডাক্টকে ৫১ ধারায় ৫০’ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।



















