চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বাদুড়তলা, বড় বাজার ও নিচের বাজার এলাকায় সকালের দিকে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণ তারিখ না লেখায় ও বিএসটিআই'র লোগো যথাযথভাবে ব্যবহার না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে যথাক্রমে জনাব মোছা: জেসমিন আরা-এর প্রতিষ্ঠান মেসার্স হাসান ফ্লাওয়ার মিলসকে ৩০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সদর পৌর স্যানিটারী ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।#
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com