০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা খুলনা-৪ আসনে -সাধারণ জনগণের জন্য হটলাইন চালু_আজিজুল বারী হেলালের। তালায় মানবিক উদ্যোগে প্রশংসিত যুবদল নেতা মন্টু অসহায় মানুষের পাশে তালা উপজেলা যুবদলের সদস্য সচিব এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা। রাউজান পূর্ব গুজরায় শ্রীশ্রী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন দামুড়হাদার কুড়ুলগাছি মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২। আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে দেশে ফিরেছেন ‎সুন্দরবনে ফাঁদে আটক সেই বাঘিনী সুস্থ হয়ে অবমুক্তির অপেক্ষায়। খুলনায় চাচা- ভাইপোকে আত্মসাৎ -পরিবারকে জানালো নিখোঁজ।। নাসিরনগরে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন।

দামুড়হাদার কুড়ুলগাছি মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২।

Sapla News
  • আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

শিমুল রেজা
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বদ্দি মোড় সংলগ্ন এলাকায়
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হুমায়ুন হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার বাংলাদেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে শামীম হোসেন (২৬) ও রিন্টু (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজু নামের এক ব্যক্তি হুমায়ুনের সঙ্গে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। রাজু পারিবারিক সমস্যার কথা বলে হুমায়ুনের কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেন। এক মাস পর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দীর্ঘদন ধরে টালবাহানা করছিলেন। পাওনা টাকা আদায়ের জন্য হুমায়ুন রবিবার রাজুর বাড়িতে আসেন।

হুমায়ুন জানান, রাজুর বাড়িতে কিছুক্ষণ বসার পর রাজু তাকে বলেন তার ভাই রানা টাকা দিয়ে দেবেন।এরপর রানা আমাকে
একটি ঘরের ভেতর নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার কাছে থাকা ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন রাজু, রানা ও তাদের সহযোগীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে হুমায়ুন হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া কিছু রিঙ্গিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হাদার কুড়ুলগাছি মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২।

আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬