০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা খুলনা-৪ আসনে -সাধারণ জনগণের জন্য হটলাইন চালু_আজিজুল বারী হেলালের। তালায় মানবিক উদ্যোগে প্রশংসিত যুবদল নেতা মন্টু অসহায় মানুষের পাশে তালা উপজেলা যুবদলের সদস্য সচিব এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা। রাউজান পূর্ব গুজরায় শ্রীশ্রী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন দামুড়হাদার কুড়ুলগাছি মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২। আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে দেশে ফিরেছেন ‎সুন্দরবনে ফাঁদে আটক সেই বাঘিনী সুস্থ হয়ে অবমুক্তির অপেক্ষায়। খুলনায় চাচা- ভাইপোকে আত্মসাৎ -পরিবারকে জানালো নিখোঁজ।। নাসিরনগরে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন।

‎বাগেরহাটে ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।

Sapla News
  • আপডেট সময় : ০৬:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
‎সদ্য সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন।

‎এসব আসনে বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর চারজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

‎বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো. আবু আনছার জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, বাগেরহাট -১ ( চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫২২ জন। এই আসনে জামানত রক্ষায় প্রয়োজন ২৯ হাজার ৯৪২ টি ভোট। জামানত হারানো ছয় প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী স.ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থী আ. সবুর শেখ, বাংলাদেশ মুসলিম লীগের এম. ডি শামসুল হক, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শেখ মাসুদ রানা এবং স্বতন্ত্র প্রার্থী এম.এ.এইচ সেলিম।

‎বাগেরহাট-২ (বাগেরহাট – কচুয়া)আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪১ হাজার ২৪৫। জামানত রক্ষায় ২৮ হাজার ৯৪৯ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ আতিয়ার রহমান।

‎বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ২৮৯ টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৩ হাজার ২৯৪ ভোট। এই আসনে জামানত হারাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ.এইচ সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মো. হাবিবুর রহমান মাস্টার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের শেখ জিল্লুর রহমান।

‎বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ -শরনখোলা) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২৪ হাজার ৫৮৫টি। জামানত রক্ষায় ন্যূনতম ২৬ হাজার ৯৫০ ভোট প্রয়োজন। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আ. লতিফ খান এবং স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎বাগেরহাটে ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।

আপডেট সময় : ০৬:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬