দর্শনা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগমারায় র‍্যাবের ঝটিকা অভিযান ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার। শান্তিগঞ্জে ধানের শীষের সমর্থনে গণমিছিল ও পথসভা বর্তমান প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখলে নির্বাচন সুষ্ঠু হবে—চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের কান্ডারী মাহমুদ হাসান খান বাবু। গোমস্তাপুরে র‍্যাবের অভিযান পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন। লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের মাড়াই মৌসুম। দর্শনায় বাবু খানের সমর্থনে বিশাল এক নারী সমাবেশ অনুষ্ঠিত। রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার

লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের মাড়াই মৌসুম।

Sapla News
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি আখ মাড়াই মৌসুমেও চিনি উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রা অর্জিত না হওয়ার শংকা দেখা যাচ্ছে। ২০২৫-২৬ মৌসুমে ৬৮ কার্যদিবসের লক্ষমাত্রা থাকলেও আখের অভাবে ৬২ দিনে কার্যক্রম সমাপ্ত করতে হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মাড়াই মৌসুমের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে চিনি করপোরেশনের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় দর্শনার ঐতিহ্যবাহী এই চিনিকলে লোকসানের শঙ্কা এবারও কাটেনি।

কেরু চিনিকল হলেও মুনাফার মূল জোগান প্রায় প্রতি অর্থ বছরেই আসে ডিস্টিলারি থেকে। মদ থেকে মুনাফা আসলেও বছরের পর বছর চিনিতে কেরুর লোকসানের কারণ কী!

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য ছিল। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।

এর আগে গত ৫ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কেরু এ্যন্ড কোম্পানির ২০২৫–২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

অন্যদিকে, প্রতিবছর ডিস্টিলারি ইউনিটের অব্যাহত মুনাফা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক ভিত মজবুত করেছে। ২০২৪-২৫ অর্থবছরে কেরু চিনি উৎপাদনে ৬২ কোটি টাকা লোকসান গুনলেও ডিস্টিলারি থেকে ১৯০ কোটির বেশি মুনাফা অর্জিত হয়েছে। সব ইউনিটের আয়-ব্যয় সমন্বয় শেষে নিট মুনাফা ১২৯ কোটি টাকা, যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ ছিলো।

মূলত যে হারে চিনির দাম বেড়েছে, কৃষকরা তার তুলনায় আখ চাষ করে আশানুরূপ লাভ করতে পারছেন না। কৃষক যে টাকায় আখ বিক্রি করছেন, তার থেকে কয়েকগুণ বেশি টাকা দিয়ে চিনি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন বৈষম্যমূলক দাম নির্ধারণে একদিকে চিনিকলগুলোর সার্বিক যেমনি স্থবির হয়ে পড়ছে, অন্যদিকে দিনদিন কৃষক আখ চাষে আগ্রহ হারাচ্ছেন।

দেশের চিনিকলগুলোর এ অবস্থায় থাকার কারণে বাজার ছেয়ে গেছে আমদানি করা চিনিতে। আমদানি সংশ্লিষ্ট সিন্ডিকেটের প্রভাবে চিনির দাম এখনও আকাশছোঁয়া।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু এ্যন্ড কোম্পানি বর্তমানে চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারি ইউনিট থেকে ফরেন লিকার, কান্ট্রি স্পিরিট, ডিনেচার স্পিরিট ভিনেগার, জৈব সার ও অন্যান্য শিল্পপণ্য উৎপাদনের মাধ্যমে টিকে আছে। তবে আখ উৎপাদন ও চিনি শিল্পকে লাভজনক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাব নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের মাড়াই মৌসুম।

আপডেট সময় : ০৫:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬