দর্শনা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কুলিয়ারচরে জাল দলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে জাল দলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভুয়া দলিল সৃষ্টি করে এক নিরীহ ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছয়সুতী গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুছ ও তার ছেলে-মেয়ে।

৩ নভেম্বর বিকালে উপজেলার ছয়সুতী গ্রামের আঃ কুদ্দুছ মাধবদী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এতে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আঃ কুদ্দুছ অভিযোগ করেন, প্রতিবেশী জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তার বাড়িঘর দখলের ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে তিনি ছয়সুতী মৌজার জমির প্রায় ১০ শতাংশ জায়গা জবরদখল করে নিয়েছেন এবং বর্তমানে বাড়ির আরও ২৮ শতাংশ জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মোহাম্মদ আলী মামলা তুলে নিতে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তিনি বাধ্য হয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।

আঃ কুদ্দুছ বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার বাড়িটি এখন ভুয়া দলিলের ফাঁদে ফেলে দখল করার পায়তারা করছে মোহাম্মদ আলী। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

ভুক্তভোগী আঃ কুদ্দুছ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার দখলকৃত সম্পত্তি উদ্ধারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলিয়ারচরে জাল দলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫