ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে নিয়োগে অনিয়ম করে স্বৈরাচারের দোসর রাইসুল ইসলাম রাহাতকে ব্যাকডেটে পুনঃনিয়োগের অভিযোগ।

  • আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৫০৪ বার পড়া হয়েছে

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে নিয়োগে অনিয়ম করে স্বৈরাচারের দোসর রাইসুল ইসলাম রাহাতকে ব্যাকডেটে পুনঃনিয়োগের অভিযোগ।

শাপলা নিউজ ডেক্সঃ
দর্শনা ভারি চিনি শিল্প কেরু অ্যান্ড কোম্পানিতে অনিয়মতান্ত্রিকভাবে ঢাকা সেল সেন্টার করণীক (ভান্ডার) গুরুত্বপূর্ণ পদে স্বৈরাচারের দোসর রাইসুল ইসলাম রাহাতকে ব্যাকডেটে পূণঃ নিয়োগ দেয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের ভাতিজা রইসুল ইসলাম রাহাতেকে কিভাবে নিয়োগ দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে দর্শনা এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

প্রাপ্ত তথ্য মোতাবেক ও খোঁজ খবর নিয়ে জানা যায়, রইসুল ইসলাম রাহাত “করণিক ভান্ডার” পদে ঢাকা সেল সেন্টারে নিয়োগপ্রাপ্ত হন সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ার মাধ্যমে।গত ১৪ জুন ২০২৫ তারিখে তার চাকুরির অনুমোদন (অ্যাপ্রুভাল) বাতিল করা হয়। কিন্তু রহস্যজনকভাবে দশ দিন পর, পুনরায় তাকে একই তারিখ অর্থাৎ ১৪-৬-২০২৫ এর ব্যাকডেট ব্যবহার করে নিয়োগপত্র প্রদান করা হয়। এই ধরনের ব্যাকডেট নিয়োগ স্পষ্টভাবে প্রশাসনিক বিধিমালা ও সরকারি চাকুরি নীতিমালার পরিপন্থী।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্র জানায়, এই পুনঃনিয়োগের পেছনে রয়েছে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব। কেরু অ্যান্ড কোম্পানিতে এর আগেও এমন অনিয়মের অভিযোগ উঠেছে।তবে এবারের ঘটনা আরও স্পষ্টভাবে দুর্নীতির ইঙ্গিত বহন করে।

স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক ও প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মচারীরা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি জানিয়েছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেরু অ্যান্ড কোম্পানির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আরও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান কেরুজ ম্যানেজিং ডিরেক্টর রাব্বিক হাসান তার দায় এড়াতে পারেন না।
বিষয়টির প্রতি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সৌরভের হস্তোক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী
সচেতন মহল।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে নিয়োগে অনিয়ম করে স্বৈরাচারের দোসর রাইসুল ইসলাম রাহাতকে ব্যাকডেটে পুনঃনিয়োগের অভিযোগ।

আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫