দর্শনা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কুলিয়ারচরে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধার উপর আক্রমন, প্রতিবাদ করায় বাড়িছাড়া বিধবা।

  • আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় ললিতা বেগম(৭০) নামে বিধবা নারী বাড়ি ছাড়া হয়ে বর্তমানে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানায় , নলবাইদ গ্রামের মৃত আতর চানের স্ত্রী ললিতা বেগম তার ৬ মেয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভূমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। উক্ত ভূমি নিয়ে কুলিয়ারচর সহকারী আদালত (বাজিতপুর চৌকি) ২০২৫ সনের ৯৩ নং মোকদ্দমায় উক্ত ভূমির উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি থাকলেও চাঁন মিয়ার ছেলে ফজলুল করিম ফালু (৫৫), ফালু মিয়ার ছেলে ফাহুম মিয়া(২০), গিয়াসউদ্দিনের ছেলে শ্যামল মিয়া (৪০), তৌফিক মিয়া(৩৫)ও মাছুম মিয়া (৩৮) সহ বেশ কিছু লোক স্বামী -পুত্র হীন ললিতা বেগমকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করার উদ্দ্যেশ্যে নানা ভাবে অত্যাচার করা সহ বিভিন্ন সময় উক্ত দখলীয় ভূমি থেকে আনুমানিক ৮ লক্ষ টাকার গাছ ও বাঁশ কেটে নিয়ে যায়।
গত ৩০ সেপ্টেম্বর সকালে বিবাদীগণ দা, রড, লাঠি ও দেশীয় অস্ত্রদী নিয়ে উক্ত জমিতে প্রবেশ করে জোর পূর্বক মাটি ভরাট করে। এই ঘটনায় বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন বিধবা ললিতা বেগমকে রড দিয়ে এলোপাথারী ভাবে শরিরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এ সময় বাঁধা দিতে গিয়ে রেখা বেগম (৪০) , রওশনারা বেগম (৪৫) ও ইতি আক্তার (৩০) প্রতিপক্ষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের শিকার হয়। ঘটনায় ইতি আক্তারকে চুল ও কাপড় ধরে টানা হেচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে বিধবা ললিতা বেগম আতঙ্কে তার ঘরে বসবাস করতে না পেরে আত্মীয়-স্বজনের বাড়িতে বসবাস করে আসছেন।
এ ব্যাপারে কথা হয় অভিযুক্ত ইউপি সদস্য এম সাজেদ শ্যামলের সাথে তিনি বলেন, মারধরের অভিযোগটি মিথ্যা। আমাদের জমিতে আমরা মাটি ভরাট করছি। আমরা আমাদের নিজেদের ভূমিতে মাটি ভরাট করতেছি, তাদের ভূমি আমরা যদি নিয়ে থাকি তাহলে আমাদেরকে যে বিচার নাই, সে বিচার আইন করবে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলিয়ারচরে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধার উপর আক্রমন, প্রতিবাদ করায় বাড়িছাড়া বিধবা।

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫