ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

কেরুজ আখচাষিদের প্রশিক্ষনকালে এমডি রাব্বিক হাসান : উন্নত প্রযুক্তিতে আখচাষের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব

  • আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

জালাল উদ্দীন : কেরুজ চিনিকলের আখচাষিদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৳ ডিসেম্বর সকাল ১০ টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচিতে পূর্ব ও পশ্চিম সাবজোনের আখচাষিরা অংশ নেন। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আখচাষিরা চিনিকলের প্রাণ। বেশী বেশী আখচাষ না করলে এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকল বদ্ধের দৌড়গোড়ে পৌছাবে দিনদিন। আলোকিত এ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হবে, ক্ষতিগ্রস্থ হবে অর্থনৈতিকভাবে। তাই কেরুজ চিনিকলটি রক্ষার সাথে বেশী বেশী আখচাষের বিকল্প নেই। মনে রাখতে হবে সনাতন পদ্ধতি পিছে ফেলে উন্নত প্রযুক্তিতে আখচাষে অধিক মুনাফা অর্জন সম্ভব। একটি কথা সকলের জানা দরকার দা-হাসুয়া দিয়ে আখ কাটলে গোড়াই অনেকটা আখ থেকে যায়, যে কারণে ফলন কমে। মাড়াইয়ের ক্ষেত্রেও চিনি আহরণের হার কমে যায়। সেক্ষেত্রে সকলে এ মরসুম থেকে দা-হাসুয়া বাদ দিয়ে কোদাল ব্যবহার করে আখ কর্তন করবেন। এতে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি চিনি আহরণের হারও বাড়বে। প্রশিক্ষনসভার সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া। অতিথি ছিলেন, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, পশ্চিম সাবজোন প্রধান মোস্তাহিদুল ইসলাম, পূর্ব সাবজোন প্রধান মাহফুজুল আলম রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেরুজ আখচাষিদের প্রশিক্ষনকালে এমডি রাব্বিক হাসান : উন্নত প্রযুক্তিতে আখচাষের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব

আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪