দর্শনা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

চুয়াডাঙ্গায় সেনা-পুলিশের অভিযানে দেশীয় পিস্তল ও মদ উদ্ধার, আটক ১

  • আপডেট সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

শিমুল রেজা :-
চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে দেশীয় পিস্তল ও মদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীকে। চুয়াডাঙ্গা ক্যাম্প সেনা সূত্রে জানা গেছে , বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ার জাইরুল ইসলাম জাহিদুলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনা ও পুলিশের সদস্যরা। এসময় তার বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে জাহিদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিপাড়ায় আরেকটি অভিযানে মাদক উদ্ধার করা হয়। রাত ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন তোফাজ্জল হোসেন। এ সময় সেনা-পুলিশের যৌথ দল শ্রীমতি আনন্দী রানী (৩০) ও তার স্বামী বিশ্বজিৎ সরদারের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে কেরু অ্যান্ড কোম্পানির ১০ বোতল (লিটার) মদ এবং ২০ লিটার দেশীয় মদ ভর্তি বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় আনন্দী রানীকে আটক করে জব্দকৃত মদ সহ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। তারা সাধারণ মানুষকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গায় সেনা-পুলিশের অভিযানে দেশীয় পিস্তল ও মদ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫