ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

দর্শনা পুরাতন বাজারের স্বর্ণের দোকান দিনে দুপুরে ডাকাতি।

  • আপডেট সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

দর্শনা পুরাতন বাজারের স্বর্ণের দোকান দিনে দুপুরে ডাকাতি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধু জুয়েলার্স এ মঙ্গলবার বিকেলে দিনে-দুপুরে ক্রেতা সেজে দোকানের উপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানে ঢুকে মালিক সঞ্জয় কুমার সান্তারাকে কুপিয়ে গুরুতর জখম করে।
জানা গেছে, বিকেল আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে। দর্শনা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে জনবহুল এই বাজারে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা অতর্কিতে দোকানে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই দোকানি সঞ্জয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার শরীরে একাধিক স্থানে আঘাত লাগায় ব্যাপক রক্তপাত হয়।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন আশেপাশের ব্যবসায়ীরা। পরে তারা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত সঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে‌।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনা পুরাতন বাজারের স্বর্ণের দোকান দিনে দুপুরে ডাকাতি।

আপডেট সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫