শাপলা নিউজ:-
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। সোমবার রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে লে. কর্নেল নাজিম আহমেদ এই তথ্য জানান।
লে. কর্নেল নাজিম আহমেদ জানান, সোমবার দুপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে একজন নিহত হন। এর পরপরই সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানে বিপুল সংখ্যক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে থেকে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকিদের নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় যৌথ বাহিনী জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং হেলমেট উদ্ধার করে। এই অভিযানটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরিচালিত হয়েছিল বলে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com