ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, আটক ১৪ জন।

  • আপডেট সময় : ০৫:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৩৭ বার পড়া হয়েছে

শাপলা নিউজ:-
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। সোমবার রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে লে. কর্নেল নাজিম আহমেদ এই তথ্য জানান।
লে. কর্নেল নাজিম আহমেদ জানান, সোমবার দুপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে একজন নিহত হন। এর পরপরই সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানে বিপুল সংখ্যক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে থেকে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকিদের নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানের সময় যৌথ বাহিনী জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং হেলমেট উদ্ধার করে। এই অভিযানটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরিচালিত হয়েছিল বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, আটক ১৪ জন।

আপডেট সময় : ০৫:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫