নিজস্ব প্রতিবেদক :-
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোন সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউ মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাস ভূমি তৈরি করতে হবে।
গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তাঁর দল।
বক্তব্য শেষে গুম-খুনের শিকার হওয়া পরিবারের শিশুদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিতে মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com