শাপলা নিউজ প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা জেলার সড়কগুলোতে চলাচলরত যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্ণ বাঁজানোর কারণে পথচারিদের স্বাস্হগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।দিন দিন বেড়েই চলেছে কানে কম শোনা রোগীর সংখ্যা। সরেজমিনে দেখা যায়,সড়কগুলোতে বাস, ট্রাকের চালকরা যেখানে সেখানে সড়কে দূর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতার জন্য সাধারন পরিবেশ বান্ধব হর্ণ বাঁজানোর পরিবর্তে হাইড্রোলিক হর্ণ বাঁজানো হচ্ছে।এতে, মোটরসাইকেল চালক,সাইকেল আরোহী,অটো ভ্যানের যাত্রী ও সাধারন পথচারিদের হার্ট,কানে সমস্যা দেখা দিচ্ছে।হাইড্রোলিক হর্ণ বাজানো নিষেধ থাকলেও কেউ পরোয়া করছে না।দেখার যেনো কেউ নেই।স্হানীয় প্রশাসন একেবারেই কানমুখ নাড়ছেন না। দৌলতদিয়াড়ের পারভেজ জানায়- প্রকৃতপক্ষে হাই ড্রোলিক হর্ণ বাঁজানো হয় বন্য পশু থেকে সাবধানতার জন্য।মানুষ এখন এতটাই বেপরোয়া যে,হাই ড্রোলিক হর্ণ বাজানোর পরও সাইড দিতে চায় না।এমতাবস্হায়,আমাদের কি বা করার আছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com