দর্শনা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ : মেহেরপুরে বৃদ্ধের যাবজ্জীবন

  • আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

শাপলা নিউজ প্র‌তি‌বেদনঃ মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত । আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডিতকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর তসলেম উদ্দিন চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মাঠের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই শিশু কন্যা বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তসলেম উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ : মেহেরপুরে বৃদ্ধের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪